ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
যুক্তরাজ্যে মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা তহবিল ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, মুসলিম সম্প্রদায়কে ইসলাম বিদ্বেষী হামলা ও অপরাধ থেকে রক্ষা করার জন্য অতিরিক্ত ১ কোটি ৩৩ লাখ মার্কিন ডলার নিরাপত্তা বরাদ্দ করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের জন্য মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তার জন্য ৩ কোটি ৪ লাখ ডলার বরাদ্দ করা হয়েছিল।
স্টারমার বৃহস্পতিবার পিসহ্যাভেনের আগুনে পুড়ে যাওয়া মসজিদ পরিদর্শন শেষে এ ঘোষণা দেন। তিনি বলেন, “আমরা চাই মুসলিম সম্প্রদায় শান্তি ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারুক। যে কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে হামলা মানে আমাদের পুরো জাতি ও মূল্যবোধের বিরুদ্ধে হামলা। এই তহবিল মুসলিম সম্প্রদায়কে নিরাপদ পরিবেশে বসবাস ও ধর্মীয় স্বাধীনতা বজায় রাখার জন্য সহায়তা করবে।”
অক্টোবর মাসের শুরুর দিকে পূর্ব সাসেক্সের পিসহ্যাভেন শহরের একটি মসজিদে মুসলিম বিদ্বেষের জেরে আগুন দেওয়া হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯ টা ৫০ মিনিটে মুখোশ পরা দুই ব্যক্তি মসজিদের দরজা ভাঙার চেষ্টা করেন, এরপর পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দ্রুত চলে যান। এ ঘটনার ফলে মসজিদের প্রবেশদ্বার এবং সামনের রাস্তার একটি গাড়ি পুড়ে যায়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, মার্চ ২০২৫ পর্যন্ত এক বছরে ব্রিটেনে মুসলিম বিদ্বেষী অপরাধ ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই পরিস্থিতি মাথায় রেখে সরকার নতুন নিরাপত্তা তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)