ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
১৫ বছরে ৪০০ বার রূপান্তর: এক নারীর চমকপ্রদ সৌন্দর্য যাত্রা
আন্তর্জাতিক ডেস্ক :দক্ষিণ কোরিয়ার নারী গিল লি-ওন নিজেকে আকর্ষণীয় ও সুন্দর করার জন্য ৪০০ বার কসমেটিক সার্জারি করেছেন। দেশটির জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইটস ওকে নট টু বি ওকে-তে তিনি এ তথ্য জানিয়েছেন। তার চিকিৎসার খরচ দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১০ হাজার মার্কিন ডলার।
লি-ওন জানান, তার কসমেটিক সার্জারির যাত্রা শুরু হয় ২০১০ সালে। কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় ওজন বেড়ে যাওয়ায় তিনি আশপাশের মানুষের কটূক্তির শিকার হন। এরপর তার এক প্রাক্তন প্রেমিকের সমালোচনা তাকে বারবার সার্জারির পথে ঠেলে দেয়। লি-ওনের কথায়, “প্রাক্তন প্রেমিকের ক্রমাগত সমালোচনা আমার আত্মবিশ্বাসে প্রভাব ফেলেছিল, যা আমাকে চেহারা পরিবর্তন করাতে বাধ্য করেছে।”
তিনি জানান, তার সার্জারি ছিল বহুমুখী। এর মধ্যে রয়েছে কপাল ফ্যাট গ্রাফটিং, কানের পুনর্গঠন, ডাবল আইলিড সার্জারি, চোখের সংশোধন, নাকের একাধিক সার্জারি, ঠোঁটের সার্জারি এবং চিবুক ও মুখের কনট্যুরিং। ত্বকের চিকিৎসা অন্তর্ভুক্ত করলে মোট সার্জারির সংখ্যা প্রায় ৪০০।
এখনও তিনি তার চেহারার কিছু অংশ পরিবর্তন করতে আগ্রহী। তবে একজন চিকিৎসক তাকে তার বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট থাকার পরামর্শ দিয়েছেন। গিল লি-ওন বর্তমানে আত্মবিশ্বাসী এবং তার অতীত চিকিৎসা নিয়ে কোনো অনুশোচনা নেই।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক