ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
হামাসকে ২ মিনিটেই ধ্বংস করা সম্ভব: দাবি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে একটি ‘সহিংস গোষ্ঠী’ হিসেবে আখ্যায়িত করে দাবি করেছেন যে, তাদের দুই মিনিটের মধ্যেই ধ্বংস করা সম্ভব। তবে তিনি জানিয়েছেন, যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার জন্য হামাসকে একটি সুযোগ দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) হোয়াইট হাউজে দিওয়ালি উদযাপনের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় কাজ করছে এবং মধ্যপ্রাচ্যে অনেক দেশ শান্তি চুক্তিতে যুক্ত হয়েছে।
হামাস প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমরা চাইলে দুই মিনিটেই এটা থামিয়ে দিতে পারি। তবে আমরা তাদের একটা সুযোগ দিচ্ছি। তারা প্রতিশ্রুতি দিয়েছে, তারা ভালো আচরণ করবে, কাউকে হত্যা করবে না।” ট্রাম্প সতর্ক করে দিয়েছেন যে, যদি হামাস চুক্তি ভঙ্গ করে, তাহলে খুব দ্রুত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, ২১ অক্টোবর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন এবং উল্লেখ করেছিলেন যে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলো হামাস চুক্তি ভাঙলে গাজায় প্রবেশ করে ব্যবস্থা নিতে প্রস্তুত।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি
- মেসির চার গোলে ইতিহাস গড়ল ইন্টার মিয়ামি