ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
তামাকমুক্ত ক্যাম্পাস গড়তে শিক্ষকদের প্রতি গণশিক্ষা উপদেষ্টার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় শিক্ষক ও চিকিৎসকদের প্রতি তামাকমুক্ত সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান ও অ্যাসেম্বলির সময়ে ধূমপান এবং তামাকের ক্ষতিকারক দিকগুলো শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণের সময়েও এ বিষয়ে সচেতনতা গড়ে তোলার গুরুত্বারোপ করেন তিনি এবং তামাকমুক্ত ক্যাম্পাস গড়ে তোলার জন্য যথাযথ পদক্ষেপ নিতে বলেন।
বুধবার (২২ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও তরুণদের স্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের প্রয়োজনীয়তা: তরুণ চিকিৎসকদের ভূমিকা ও প্রত্যাশা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে।
অধ্যাপক বিধান রঞ্জন রায় বলেন, তামাকমুক্ত সমাজ গঠনে জনমত ও জনসচেতনতা গড়ে তুলতে চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি উল্লেখ করেন যে, একজন ধূমপায়ী চিকিৎসক রোগীকে ধূমপান থেকে বিরত থাকার পরামর্শ দিলে তা সহজে গৃহীত হবে না। তাই চিকিৎসকদেরও ধূমপান পরিহার করা উচিত।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের কর্মসূচি পরিচালক মোমেনা মনি, ঢাকার বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমেদ চৌধুরী, জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের মহাপরিচালক মো. আখতারুজ্জামান এবং সিটিএফকে, বাংলাদেশের লিড পলিসি অ্যাডভাইজার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে