ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩
কিডনি রোগীদের বিনামূল্যে ওষুধ দেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক :দেশে দীর্ঘমেয়াদি কিডনি (সিকেডি) রোগে ভোগা বেশিরভাগ মানুষ ওষুধ কেনার ব্যয় সামলাতে গিয়ে আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ছেন। চিকিৎসকরা বলছেন, এমন পরিস্থিতিতে দরিদ্র কিডনি রোগীদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে ওষুধ সরবরাহ করা এখন সময়ের দাবি।
মঙ্গলবার রাজধানীর শেরে-বাংলানগরে ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (নিকডু) মিলনায়তনে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে কিডনি বিশেষজ্ঞরা এসব মতামত দেন। বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন ও নিকডু যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে, সহযোগিতা করে ডেল্টা ফার্মা লিমিটেড।
সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের চেয়ারপারসন অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন নিকডুর প্রতিষ্ঠাতা পরিচালক ও কিডনি ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. হারুন অর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. ইমরান বিন ইউসুফ, অধ্যাপক ডা. দিলীপ কুমার রায়, অধ্যাপক ডা. আইয়ুব আলী চৌধুরীসহ দেশের শীর্ষ রেনাল বিশেষজ্ঞরা।
কিডনি রোগীদের হার্ট ফেইলর ও এমআরএ সংক্রান্ত দুটি প্যানেল আলোচনা শেষে ডেল্টা ফার্মার নতুন ওষুধ ফেনেরেনন (ট্রেডনেম: ফিনফিক্স) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এ সময় চিকিৎসকরা জানান, আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক রোগী জীবনরক্ষাকারী এই ওষুধটি কিনতে পারেন না।
রোগীদের এমন অসুবিধা বিবেচনা করে ডেল্টা ফার্মা বাজারে অন্যান্য কোম্পানির তুলনায় অর্ধেকেরও কম দামে ফিনফিক্স সরবরাহের ঘোষণা দিয়েছে। বর্তমানে বাজারে ২০ মিলিগ্রাম ফেনেরেননের দাম যেখানে ১৫০ টাকা, সেখানে ডেল্টা ফার্মা সেটি বিক্রি করছে মাত্র ৫০ টাকায়। ১০ মিলিগ্রামের ওষুধের দামও ৮০ টাকার পরিবর্তে মাত্র ৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
রেনাল বিশেষজ্ঞরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “দরিদ্র কিডনি রোগীরা চিকিৎসা ব্যয়ে আরও দরিদ্র হয়ে পড়ছেন। তাদের এখন বিনামূল্যে ওষুধ দেওয়া উচিত। তবে ফিনফিক্সের দাম কমায় অন্তত কিছুটা স্বস্তি পাবেন তারা।”
চিকিৎসকদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ কিডনি রোগীদের জীবনরক্ষাকারী ওষুধের সহজলভ্যতা বাড়াবে এবং রোগীরা নিয়মিত চিকিৎসা নিতে আরও উৎসাহিত হবেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরুর সম্ভাব্য সময় জানাল ইউজিসি
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়