ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
জেনে নিন আসল সোনা চেনার কৌশল
ডুয়া ডেস্ক: সোনার প্রতি মানুষের টান চিরকালীন। দাম যতই বাড়ুক না কেন, সোনার প্রতি সেই আকর্ষণ আজও অটুট। বিয়েসহ নানা সামাজিক অনুষ্ঠানে সোনার গহনা ছাড়া সাজ সম্পূর্ণ মনে হয় না। কেবল অলঙ্কার নয়, সোনা এখন নিরাপদ বিনিয়োগের প্রতীকও। তাই অনেকেই দোকানের বদলে ব্যক্তিগতভাবে বা কম দামে সোনা কিনতে আগ্রহী হন। কিন্তু এখানেই ঘটে বিপত্তি খাঁটি সোনা আর নকল চেনা সব সময় সহজ নয়।
বিশেষজ্ঞদের মতে, কিছু সহজ পরীক্ষার মাধ্যমেই বাড়িতে বসে সোনার বিশুদ্ধতা যাচাই করা সম্ভব। এর মধ্যে রয়েছে হলমার্ক যাচাই, চুম্বক পরীক্ষা, স্ক্র্যাচ টেস্ট, পানির ঘনত্ব পরীক্ষা এবং নাইট্রিক অ্যাসিড ব্যবহার।
সোনা সাধারণত ক্যারেট অনুযায়ী মাপা হয়১০, ১৪, ১৮, ২২ ও ২৪ ক্যারেট। এর মধ্যে ১৮ থেকে ২৪ ক্যারেটের সোনা বাংলাদেশে সবচেয়ে বেশি বিক্রি হয়। ক্যারেট যত বেশি, সোনা তত বেশি বিশুদ্ধ।
সবচেয়ে সহজ ও নির্ভরযোগ্য উপায় হলো হলমার্ক দেখা। গহনার ভেতরের দিকে খোদাই করা ছোট্ট হলমার্ক নম্বর যেমন ২৪, ২২ বা ১৮ সোনার বিশুদ্ধতার পরিচায়ক। নম্বর যত বড়, মানও তত ভালো।
নাইট্রিক অ্যাসিড পরীক্ষাও খাঁটি সোনা যাচাইয়ের একটি কার্যকর পদ্ধতি। এর জন্য সোনার সামান্য অংশ ঘষে নিয়ে তাতে নাইট্রিক অ্যাসিডের কয়েক ফোঁটা দিন। যদি কোনো রঙের পরিবর্তন না হয়, তবে বুঝবেন সোনা খাঁটি। কিন্তু রং পরিবর্তন হয়ে হালকা সবুজ হলে সেটি নকল বা মিশ্র ধাতুর।
আরেকটি সহজ উপায় হলো পানিতে পরীক্ষা। একটি পাত্রে পানি নিয়ে তাতে গহনা ফেলুন। খাঁটি সোনা দ্রুত ডুবে যাবে, কিন্তু নকল সোনা বা অন্য ধাতুর তৈরি গহনা ভাসতে পারে।
এছাড়া চুম্বক পরীক্ষা করেও সত্যতা জানা যায়। সোনাকে শক্তিশালী চুম্বকের কাছে ধরুন। যদি চুম্বক আকর্ষণ করে, তবে বুঝবেন তাতে অন্য ধাতুর মিশ্রণ আছে, কারণ খাঁটি সোনা কখনো চুম্বকে আকৃষ্ট হয় না।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন দোকান থেকেও মাঝে মাঝে ভেজাল সোনা বিক্রির ঘটনা ঘটে। তাই বড় অঙ্কের কেনাকাটার আগে স্বীকৃত প্রতিষ্ঠানে গিয়ে সোনার বিশুদ্ধতা পরীক্ষা করে নেওয়া সবচেয়ে নিরাপদ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- দুই মন্ত্রীর দায়িত্ব বাড়াল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- রোববার বিদ্যুৎ থাকবে না অর্ধশতাধিক এলাকায়
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন