ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
আজ রাজধানীর যেসব এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ
লাইফস্টাইল ডেস্ক: রাজধানীতে কেনাকাটা বা ঘোরাঘুরির উদ্দেশ্যে বের হওয়ার আগে সাপ্তাহিক ছুটির তালিকা জেনে নেওয়া জরুরি। এলাকাভিত্তিক ছুটির নিয়ম অনুযায়ী, আজ শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে। অযথা ভোগান্তি এড়াতে জেনে নিন আজ কোন কোন মার্কেট ও এলাকার দোকানপাট বন্ধ থাকছে।
বন্ধ থাকবে যেসব এলাকা:
আজ পুরান ঢাকা ও এর আশপাশের অধিকাংশ এলাকার দোকানপাট বন্ধ। এর মধ্যে রয়েছে—শ্যামবাজার, বাংলাবাজার, সদরঘাট, লালবাগ, কোতোয়ালি থানা এলাকা, বংশাল, পাটুয়াটুলী, ফরাশগঞ্জ, শাঁখারী বাজার ও আহসান মঞ্জিল এলাকা।
এছাড়া গুলিস্তানের দক্ষিণ অংশ, চাঁনখারপুল, নবাবপুর, টিপু সুলতান রোড, ধোলাইখাল, জয়কালী মন্দির, জুরাইন, করিমউল্লাহবাগ, পোস্তগোলা, শ্যামপুর, মীরহাজারীবাগ, দোলাইপাড়, যাত্রাবাড়ীর দক্ষিণ-পশ্চিম অংশ, ধূপখোলা, গেন্ডারিয়া, দয়াগঞ্জ, স্বামীবাগ, ওয়ারী, তাঁতীবাজার ও লক্ষ্মীবাজার এলাকার দোকানপাটও আজ পূর্ণ দিবস বন্ধ থাকবে।
বন্ধ থাকবে যেসব মার্কেট:
এলাকাভিত্তিক ছুটির আওতায় আজ রাজধানীর বেশ কিছু বড় পাইকারি ও খুচরা মার্কেট বন্ধ থাকবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—ইসলামপুর কাপড়ের মার্কেট, গুলিস্তান হকার্স মার্কেট, রাজধানী সুপার মার্কেট, চকবাজার ও আজিমপুর সুপার মার্কেট।
এছাড়া ছোট ও বড় কাটরা হোলসেল মার্কেট, নয়াবাজার, সামাদ সুপার মার্কেট, রহমানিয়া ও ইদ্রিস সুপার মার্কেট, দয়াগঞ্জ বাজার ও সিটি করপোরেশন মার্কেট, ফরাশগঞ্জ টিম্বার মার্কেট, শ্যামবাজার পাইকারি দোকান, কাপ্তান বাজার, ধূপখোলা মাঠবাজার, ফুলবাড়িয়া মার্কেট, সান্দ্রা সুপার মার্কেট, বাবুবাজার ও শারিফ ম্যানসন আজ বন্ধ থাকবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে