ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ইন্টার্নশিপের সুযোগ ব্র্যাকে, যোগ্য প্রার্থীরা পেতে পারেন স্থায়ী চাকরি
সরকার ফারাবী
রিপোর্টার
ডুয়া নিউজ: বিশ্বের শীর্ষস্থানীয় বেসরকারি সংস্থা ব্র্যাক তরুণদের জন্য আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ নিয়ে এসেছে। সংস্থাটি ‘ব্রিজ ইন্টার্নশিপ প্রোগ্রাম’ এর মাধ্যমে ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে, যা তরুণ প্রজন্মকে উন্নয়ন খাতে নেতৃত্ব গড়ে তুলতে সাহায্য করবে।
ব্রিজ ইন্টার্নশিপ প্রোগ্রামের মূল লক্ষ্য হলো প্রতিভাবান তরুণদের উন্নয়ন খাতে যুক্ত করে একটি উন্নত বিশ্ব গড়ে তোলা। আগ্রহী প্রার্থীরা ১ নভেম্বর, ২০২৫ এর মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব বিভাগে ইন্টার্নশিপ
অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রাম, কমিউনিকেশনস ও হিউম্যান রিসোর্স ডিভিশনসহ মোট ১৮ বিষয়ে ইন্টার্নশিপের সুযোগ রয়েছে।
ইন্টার্নশিপ শেষে সুযোগ
ইন্টার্নশিপ শেষে যোগ্য প্রার্থীরা ব্র্যাকে চাকরি পেতে পারেন। এটি উন্নয়ন খাতে ক্যারিয়ার গঠনের পথ খুলে দিতে পারে।
ইন্টার্নশিপের মেয়াদ ও অভিজ্ঞতা
ছয় মাস মেয়াদি এই প্রোগ্রামে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বিভিন্ন স্থানে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন। এতে বাস্তব কাজের মাধ্যমে সামাজিক সমস্যার সমাধানে অংশ নেওয়ার ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ থাকবে।
আবেদনের যোগ্যতা
যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে,
স্নাতকের শেষ সেমিস্টারে অধ্যয়নরত বা কোর্স সম্পন্ন করে শুধু ইন্টার্নশিপ বাকি এমন শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন,
সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারীরা অগ্রাধিকার পাবেন,
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন,
আবেদনের সময়সীমা: ১ নভেম্বর ২০২৫
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানেক্লিক করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)