ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আশা এনজিওতে ১ হাজার ৪৫৫ জনের বড় নিয়োগ বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি উন্নয়ন সংস্থা আশা (ASHA) বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। মাঠপর্যায়ে কার্যক্রম জোরদার করতে ‘জুনিয়র লোন অফিসার’ পদে একযোগে ১ হাজার ৪৫৫ জন কর্মী নিয়োগ দেবে সংস্থাটি। এ সংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ২ ফেব্রুয়ারি।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদন গ্রহণ শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি থেকেই এবং চলবে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
এই নিয়োগে প্রতিষ্ঠানটির নাম আশা (এনজিও)। পদটির নাম ‘জুনিয়র লোন অফিসার’ এবং এটি একটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ৯০৯ টাকা।
বেতনের পাশাপাশি কর্মীদের জন্য থাকছে প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, নিয়মিত বার্ষিক বেতন বৃদ্ধি, নববর্ষ ভাতা এবং বছরে দুটি উৎসব বোনাস। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আবেদনকারীদের বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিতদের দেশের যেকোনো অঞ্চলে মাঠপর্যায়ের কাজে নিয়োজিত করা হবে।
আবেদনের জন্য প্রার্থীদের স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে প্রয়োজনীয় দক্ষতা থাকা আবশ্যক হলেও পূর্ব অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়।
আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ তারিখ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপদ্ধতি জানতে সংশ্লিষ্টওয়েবসাইটে ভিজিট করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত