×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম ইলেকট্রনিক, আবেদন অনলাইনে

২০২৬ ফেব্রুয়ারি ০৩ ১৩:২৪:৪৭

অফিসার নিয়োগ দেবে ট্রান্সকম ইলেকট্রনিক, আবেদন অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: ট্রান্সকম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগে ‘জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন প্রক্রিয়া ২ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এই পদে শুধুমাত্র এক জন নিয়োগ দেওয়া হবে। চাকরির ধরন পূর্ণকালীন এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদনের জন্য প্রার্থীর বয়স ২৩ থেকে ২৭ বছরের মধ্যে হওয়া আবশ্যক। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পদে আবেদন করার জন্য প্রার্থীর ফিন্যান্সে এমবিএ বা অ্যাকাউন্টিংয়ে এমকম ডিগ্রি এবং ন্যূনতম এক বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

কর্মস্থল ঢাকা, এবং কাজের পরিবেশ মূলত অফিসভিত্তিক। এছাড়া, প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রার্থীরা পাবেন।

আগ্রহী প্রার্থীরা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত যোগ্যতা, দায়িত্ব ও আবেদন প্রক্রিয়া সংক্রান্ত তথ্য ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডেরওয়েবসাইটে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত