ঢাকা, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩
সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ যেকোনো সময়
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের বহুল প্রতীক্ষিত চূড়ান্ত ফলাফল প্রকাশের দ্বারপ্রান্তে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ফল প্রস্তুতের সব কাজ শেষ হয়েছে—এখন কেবল ঊর্ধ্বতন অনুমোদন পেলেই যেকোনো সময় ফল ঘোষণা করা হবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের আগেই ফল প্রকাশের লক্ষ্য নিয়ে দ্রুত প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামানও একই বিষয় নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় সূত্র বলছে, চূড়ান্ত ফল প্রস্তুত থাকলেও আনুষ্ঠানিক অনুমোদনের জন্য অপেক্ষা করা হচ্ছে। অনুমোদন মিললেই ফল প্রকাশের সিদ্ধান্ত কার্যকর করা হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি অ্যান্ড অপারেশন্স বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, ৩ ফেব্রুয়ারি মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর ৭ ফেব্রুয়ারি ফল প্রস্তুতের কাজ সম্পন্ন করা হয়। ইতোমধ্যে ফলাফল মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং নীতিগত সম্মতি পেলেই প্রকাশ করা হবে।
এদিকে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকারের হাতে রয়েছে মাত্র দুই কর্মদিবস—সোম ও মঙ্গলবার (৯ ও ১০ ফেব্রুয়ারি)। এই সময়সীমার মধ্যেই ফল প্রকাশের জন্য মন্ত্রণালয় ও অধিদপ্তর সমন্বিতভাবে কাজ করছে। ফলাফল নিয়ে যেন কোনো ধরনের বিতর্ক না ওঠে, সে কারণে অতিরিক্ত যাচাই-বাছাইও করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৯ জানুয়ারি দেশের ৬১ জেলায় (তিন পার্বত্য জেলা ছাড়া) ১ হাজার ৪০৮টি কেন্দ্রে একযোগে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়ে ১০ লাখ ৮০ হাজার ৯৫টি, যার মধ্যে ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অংশ নেন।
পরবর্তীতে ২১ জানুয়ারি রাতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে প্রাথমিকভাবে ৬৯ হাজার ২৬৫ জন উত্তীর্ণ হন। এরপর ২৮ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসগুলোতে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া হয়। এখন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরা চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় রয়েছেন।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- ভাতা-উপবৃত্তির আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি
- মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ
- নবম জাতীয় পে-স্কেল নিয়ে সর্বশেষ যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এক ক্লিকে জেনে নিন আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ও ফিচার
- আজকের বাজারে স্বর্ণ-রুপার দাম (৫ আগস্ট)
- পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ আগস্ট)