ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
জুলাই স্মৃতি জাদুঘরে যেতে টিকিট কাটবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আগামীকাল বৃহস্পতিবার থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে জাদুঘর পরিদর্শনে যেতে হলে দর্শনার্থীদের আগেই অনলাইনে টিকিট বুকিং করতে হবে।
মঙ্গলবার সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম হলে ব্যবস্থাপনা জটিল হতে পারে। তাই নির্দিষ্ট সময়ভিত্তিক (স্লট) প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। এ কারণে আগ্রহী দর্শনার্থীদের আগে থেকেই অনলাইনে টিকিট সংরক্ষণ করতে হবে।
যেভাবে টিকিট কিনবেন
টিকিট সংগ্রহের জন্য প্রথমে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে LOGIN অপশনে ক্লিক করলে নতুন একটি উইন্ডো খুলবে। এরপর CREATE NEW ACCOUNT-এ ক্লিক করে মোবাইল নম্বর প্রদান করতে হবে। ওটিপি যাচাইয়ের মাধ্যমে লগইন করার পর নাম ও ই-মেইল যুক্ত করে প্রোফাইল সম্পন্ন করতে হবে।
প্রোফাইল তৈরি হলে BUY TICKET অপশনে গিয়ে ভ্রমণের তারিখ নির্বাচন করতে হবে। এরপর ওই দিনের উপলভ্য তিনটি সময়স্লট এবং টিকিটের সংখ্যা দেখা যাবে। দর্শনার্থীর সংখ্যা নির্ধারণের পর Proceed to Checkout-এ ক্লিক করে টিকিটের মূল্য পরিশোধ করতে হবে।
টিকিটের মূল্য অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অথবা বাংলা কিউআর-এর মাধ্যমে পরিশোধ করা যাবে।
বাংলাদেশি প্রাপ্তবয়স্ক নাগরিকদের জন্য প্রতি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য টিকিটের মূল্য ২০ টাকা। সার্কভুক্ত দেশগুলোর নাগরিকদের জন্য প্রতি টিকিট ৫০০ টাকা এবং অন্যান্য দেশের নাগরিকদের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর