ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
‘গুপ্তবাহিনী’ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশে একটি ‘গুপ্তবাহিনী’ মানুষকে বিভ্রান্ত করে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৯ আগস্ট) সন্ধ্যায় হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকার কাজ করছে। কিন্তু কিছু রাজনৈতিক দল সেই কাজে বাধা দিতে রাজপথে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি বলেন, ‘আজকে আবারও এই গুপ্তবাহিনীকে আমরা দেখছি যে তারা মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের সামনে মিথ্যা কথা বলছে, তারা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।’
অতীতের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ‘গুপ্তবাহিনী’ স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছিল এবং পরবর্তী সময়েও গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল।
প্রধানমন্ত্রী বলেন, কিছু রাজনৈতিক দলের গুপ্তবাহিনীরা মানুষের সামনে মিথ্যা কথা বলে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। এসব বিশৃঙ্খলাকারী রাজপথ বন্ধ করে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে চায়। তাদের এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, ‘৮৬ সালে চট্টগ্রামে যেভাবে স্বৈরাচারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে জাতীয় বেইমান হিসেবে আখ্যায়িত হয়েছিল, ১৯৯৬ সালেও এই পক্ষ দেশের মানুষের সঙ্গে “গাদ্দারি” করে স্বৈরাচারের সঙ্গে হাত মিলিয়েছিল এবং গণতন্ত্রের বিপক্ষে অবস্থান নিয়েছিল। বর্তমানে আবারও তারা বিভ্রান্তি ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।’
এর আগে বিকেলে ফটিকছড়ির আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যায় হাটহাজারী কলেজ মাঠে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তা অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদান করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের