ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
ডুয়া ডেস্ক: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও এর আঞ্চলিক কার্যালয়গুলোয় ১৬ থেকে ২০ গ্রেডে নিয়োগের জন্য পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মোট ৪৮টি পদ রয়েছে। আবেদন করা যাবে ১১ আগস্ট ২০২৬ থেকে ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
চাকরির বিবরণ
১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২৬
গ্রেড-১৬। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
২. বুক বাইন্ডার
পদসংখ্যা: ২
গ্রেড-১৯। বেতন স্কেল ৮,৫০০-২০,৫৭০ টাকা।
৩. বার্তাবাহক
পদসংখ্যা: ১
গ্রেড-১৯। বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০ টাকা।
৪. বার্তাবাহক
পদসংখ্যা: ১৭
গ্রেড-২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৫. মালি
পদসংখ্যা: ১
গ্রেড-২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
৬. পরিচ্ছন্নতাকর্মী
পদসংখ্যা: ১
গ্রেড-২০। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা।
বয়সসীমা
প্রার্থীর বয়স ১১ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের নিয়ম
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদন ফি
১ নম্বর পদের জন্য আবেদন ফি ১১২ টাকা এবং ২ থেকে ৬ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন শুরু হবে ১১ আগস্ট ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ৩ সেপ্টেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত।
আবেদন করতেক্লিক করুন এখানে
যেসব নির্দেশনা মানতে হবে
৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
এক জেলার বাসিন্দা অন্য জেলার বাসিন্দা হিসেবে আবেদন করতে পারবেন না। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
একজন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। একাধিক পদের বিপরীতে আবেদন করলে তাঁর সব আবেদন বাতিল বলে গণ্য হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি-সংক্রান্ত অন্যান্য শর্ত এবং অনলাইনে আবেদনের নিয়মাবলি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডেরওয়েবসাইটে পাওয়া যাবে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)