ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে চাকরির সুযোগ, বিস্তারিত দেখুন এখানে
ডুয়া ডেস্ক: জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। প্রতিষ্ঠানটি ‘লেকচারার’ ও ‘জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার’ পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগ দেবে। জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে আবেদন করা যাবে ১০ আগস্ট পর্যন্ত এবং লেকচারার পদে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)
পদের নাম: লেকচারার
বিভাগ/বিষয়/দপ্তর: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই)
পদসংখ্যা: ১টি
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদনের যোগ্যতা:
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
স্নাতক ও স্নাতকোত্তরে ৪ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসিতে ৫ স্কেলে ন্যূনতম জিপিএ ৪ থাকতে হবে।
পদের নাম: জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
বিভাগ: প্রশাসন
পদসংখ্যা: নির্ধারিত নয়
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন।
আবেদনের যোগ্যতা:
যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন যেভাবে
আগ্রহী জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের প্রার্থীরাএখানে ক্লিক করে এবং লেকচারার পদের প্রার্থীরাএখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। লেকচারার পদের প্রার্থীরা [email protected] ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।
তবে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের প্রার্থীদের সিভি পাঠাতে হবে। কোনো তথ্যের প্রয়োজন হলে 880 9612939393 নম্বরে যোগাযোগ করা যাবে।
আবেদনের শেষ তারিখ: জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে ১০ আগস্ট এবং লেকচারার পদে ২০ আগস্ট ২০২৬।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিককরুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা