ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট নিয়োগ, এইচএসসি পাসেই আবেদন
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনী ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে ‘অফিসার ক্যাডেট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ পদে আবেদন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং আগামী ১৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন ফিও অনলাইনের মাধ্যমে পরিশোধ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, কোর্সের নাম ৯৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স এবং পদের নাম অফিসার ক্যাডেট।
শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি এবং ওজন ৫৪ কেজি হতে হবে। নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি এবং ওজন ৪৬ কেজি নির্ধারণ করা হয়েছে।
বয়সসীমা ১ জুলাই ২০২৭ তারিখে সাড়ে ১৬ থেকে ২১ বছর। তবে সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ থেকে ২৩ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
নিয়োগপ্রাপ্তরা সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন পাবেন। এছাড়া ব্যক্তিগত যোগ্যতার ভিত্তিতে উচ্চতর প্রশিক্ষণের সুযোগ এবং সামরিক হাসপাতালে বিনা খরচে চিকিৎসাসেবার সুবিধা থাকবে।
আবেদনের জন্য প্রার্থীকে অবিবাহিত বা অবিবাহিতা হতে হবে এবং জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক হতে হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদন কার্যক্রম শুরু হয়েছে ২৯ জুলাই ২০২৬ থেকে এবং চলবে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত। চাকরিটি স্থায়ী। নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। কর্মস্থল হবে দেশের যেকোনো স্থান।
আবেদন করতে হলে নির্ধারিত ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সঙ্গে ৩০০×৩০০ সাইজের ছবি এবং ৩০০×৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পর জমা দেওয়া বা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ অফেরতযোগ্য ২ হাজার টাকা পরিশোধ করতে হবে।

ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি