ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে চাকরির সুযোগ
ডুয়া ডেস্ক: কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে ‘হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৬৮টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীকে বাণিজ্য বিভাগে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে দক্ষ হতে হবে এবং বাংলা ও ইংরেজি উভয় ভাষায় প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ টাইপিং গতির সক্ষমতা থাকতে হবে।
প্রার্থীর বয়স ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স নির্ধারণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। নির্বাচিত প্রার্থীরা ৯,৩০০-২২,৪৯০ টাকা বেতনস্কেলে (গ্রেড-১৬) নিয়োগ পাবেন।
শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা এ পদের জন্য আবেদন করতে পারবেন। সরকার নির্ধারিত আবেদন ফরমে ‘জেলা প্রশাসক, কিশোরগঞ্জ’ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র ও প্রবেশপত্র জেলা প্রশাসকের কার্যালয়ের ওয়েবসাইট (www.kishoreganj.gov.bd) থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের সঙ্গে জেলা প্রশাসক, কিশোরগঞ্জের অনুকূলে ১০০ টাকা মূল্যের (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য হবে না।
আবেদন গ্রহণ শুরু হয়েছে ২ আগস্ট ২০২৬ থেকে। আগামী ৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদন ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জে পৌঁছাতে হবে। সরাসরি অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো আবেদন গ্রহণ করা হবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। পরীক্ষার সময়সূচি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরবর্তী সময়ে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জের ওয়েবসাইট এবং নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- অপ্রতিম হ/ত্যায় সামনে এল রহস্যময় তথ্য
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে