ঢাকা, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
দ্রব্যমূল্য বাড়লেও মানুষ তিনবেলা খেতে পারছেন
নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক অস্থিরতার কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। সবকিছুর দাম ঊর্ধ্বমুখী হলেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মানুষ এখনো তিনবেলা ভাত খেতে পারছেন বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ শুক্রবার দুপুরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেনুবন বৌদ্ধবিহারে বৌদ্ধদের জাতীয় ও ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর দান উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করে মন্ত্রী বলেন, তারা ব্যাপক লুটপাট করেছে। দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে। এ কারণে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। সেই পরিস্থিতি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পুনর্গঠনের কাজ চলছে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। তাই দলটি জনগণের মধ্যে বেঁচে থাকতে চায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণের মাঝে থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। একই পথে হেঁটেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জনগণ তাদের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ষড়যন্ত্র ও উসকানিমূলক বক্তব্যের বিষয়ে মন্ত্রী বলেন, অনেকে সেখানে ষড়যন্ত্রের কথা বলে বিভিন্ন ধরনের উসকানি দিচ্ছেন। এত খুন, গুম ও মানুষকে পঙ্গু করে দেওয়ার পরও কীভাবে ভাবেন, এ দেশে আপনাদের বিচার হবে না? এ দেশে আইনের শাসন রয়েছে। অন্যায় করলে তার খেসারত দিতে হবে। জনগণের ওপর গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি ৫ আগস্টের মতো হবে।জাহিদ হোসেন বলেন, বৌদ্ধ ধর্মের মূলমন্ত্র হলো—জগতের সকল প্রাণী সুখী হোক। তারা সম্মিলিতভাবে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে চান। আগামীর বাংলাদেশ গঠনে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
উত্তরবঙ্গ সংঘনায়ক ভদন্ত সোমানন্দ মহাথেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, জেলা প্রশাসক ইসরাত জাহান, বেনুবন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত শুভমিত্র ভিক্ষু, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব পরিতোষ চক্রবর্তী ও মিঠাপুকুর উপজেলা বিএনপির সভাপতি গোলাম রব্বানী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- রাজধানীর বাজারে কমেছে শীতকালীন সবজির দাম
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- আজ ২২, ২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট