×

ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ১৪ আগস্ট পর্যন্ত

২০২৬ আগস্ট ০৬ ২০:৩২:১১

ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ১৪ আগস্ট পর্যন্ত

ডুয়া ডেস্ক: ব্র্যাকের স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ‘অফিসার, ক্যাম্পেইন অ্যান্ড আউটরিচ’ পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহীরা আগামী ১৪ আগস্ট ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নিয়োগ দেওয়া হবে অফিসার, ক্যাম্পেইন অ্যান্ড আউটরিচ (স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম) পদে।

এই পদের জন্য স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা, মার্কেটিং, সমাজবিজ্ঞান, অর্থনীতি অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন স্নাতক (ফ্রেশার) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে কমিউনিকেশন, মার্কেটিং, ক্যাম্পেইন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমাসহ ব্র্যাকের নিজস্ব নীতিমালা অনুযায়ী অন্যান্য আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।

আগ্রহী প্রার্থীদের নির্দেশিকা অনুসরণ করে আগামী ১৪ আগস্ট ২০২৬-এর মধ্যে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনেরবিস্তারিত সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত