ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
পদত্যাগ করলেন জাকসুর সাংস্কৃতিক সম্পাদক
নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক ও প্রশাসনিক প্রভাব এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ তুলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মহিবুল্লাহ শেখ জিসান।
রোববার জাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের কাছে পাঠানো পদত্যাগপত্রে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে মহিবুল্লাহ শেখ জিসান উল্লেখ করেন, কোনো রাজনৈতিক দল, সংগঠন বা প্যানেলের সঙ্গে যুক্ত না হয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের সরাসরি ভোটে নির্বাচিত হন। তবে দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে তাঁর সঙ্গে সমন্বয় না করে সিদ্ধান্ত নেওয়া ও পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক প্রভাবের কারণে তিনি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাননি বলেও অভিযোগ করেন।
সম্প্রতি অনুষ্ঠিত একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রসঙ্গ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, উপস্থাপক নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। অনুষ্ঠান চলাকালে প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করতে তাঁকে বাধ্য করা হয়। এতে পরে হট্টগোলের সৃষ্টি হয়। ওই ঘটনার জন্য মঞ্চে তাঁকে দুঃখ প্রকাশ করতেও চাপ দেওয়া হয়েছিল বলে পদত্যাগপত্রে উল্লেখ করেন তিনি।
পদত্যাগপত্রে মহিবুল্লাহ শেখ জিসান লিখেছেন, বর্তমান পরিস্থিতিতে নিজের নীতি, স্বাধীনতা ও আত্মমর্যাদার সঙ্গে আপস করে পদে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়। শিক্ষার্থীদের স্বার্থ ও নিজের নীতি রক্ষায় তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এ বিষয়ে জাকসুর সভাপতি অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান জানান, মহিবুল্লাহ নিজে এসে পদত্যাগপত্র জমা দেননি; অন্য মাধ্যমে তা পাঠিয়েছেন। তাঁর অনেক অবদান রয়েছে এবং তিনি দায়িত্বও সুন্দরভাবে পালন করেছেন। কোনো অভিমান থেকে মহিবুল্লাহ এ সিদ্ধান্ত নিয়েছেন কি না, তা নিয়ে তাঁর সঙ্গে বসে কথা বলতে চান উপাচার্য।
অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, তিনি চান না মহিবুল্লাহ পদত্যাগ করুন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)