ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ভাইরাল দাঁড়িপাল্লার বিতর্কে শিল্পীর নতুন ব্যাখ্যা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রশাসনের আয়োজিত চিত্র প্রদর্শনীতে প্রদর্শিত একটি শিল্পকর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। শিল্পকর্মটিতে একটি হাতের মুষ্টিতে দাঁড়িপাল্লা দেখা যায়। পাল্লার এক পাশে লাল রঙে ‘৭১’ এবং অপর পাশে কালচে রঙে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা পাল্লাটি নিচের দিকে কিছুটা ঝুঁকে থাকায় দেখলে মনে হয়, একাত্তরের তুলনায় চব্বিশের ওজন বেশি।
রোববার (৯ আগস্ট) সকাল থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: রং তুলিতে মুক্ত স্বদেশ’ শীর্ষক তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়। প্রদর্শনীতে শিল্পকর্মটি প্রকাশের পর থেকেই এ নিয়ে নানা ধরনের আলোচনা ও সমালোচনা শুরু হয়।
এ অবস্থায় সোমবার (১০ আগস্ট) শিল্পকর্মটি নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তির ব্যাখ্যা দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বরাবর লিখিত ব্যাখ্যা দিয়েছেন শিল্পকর্মটির শিল্পী ও গ্রাফিকস ডিজাইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী দীপ্ত দিপন দেবনাথ।
লিখিত ব্যাখ্যায় শিল্পী বলেন, চিত্রকর্মটিতে একটি হাত দাঁড়িপাল্লা ধরে আছে। দাঁড়িপাল্লার এক পাশে ‘৭১’ এবং অন্য পাশে ‘২৪’ লেখা। ‘২৪’ লেখা দিকটি নিচের দিকে নেমে আছে। এটি দেখে অনেকে মনে করছেন, তিনি ৭১-এর গুরুত্ব কম এবং ২৪-কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাঁর ভাষ্য, এখানেই মূল সমস্যা। তিনি যে মোটিফ নিয়ে কাজটি করেছেন, সেটি না বুঝে মানুষ ভুল একটি ব্যাখ্যা দাঁড় করিয়েছে।
দাঁড়িপাল্লার প্রতীকী অর্থ ব্যাখ্যা করে তিনি বলেন, এখানে দাঁড়িপাল্লা বলতে তিনি ওজন মাপার যন্ত্র বোঝাতে চাননি। বরং এমন একটি গোষ্ঠী বা দলকে বোঝানো হয়েছে, যারা মুক্তিযুদ্ধকে কখনো সমর্থন করেনি। তারা নিজেদের স্বার্থলাভের জন্য ২৪-কে ৭১-এর চেয়ে বড় করে দেখাতে চায়—সেটিই তিনি তুলে ধরার চেষ্টা করেছেন।
শিল্পী আরও বলেন, ছবিটি ভালোভাবে দেখলে বোঝা যায়, ৭১ লেখা দিকে শুধু ‘৭১’ লেখা। কারণ ৭১-এর গুরুত্ব ব্যাখ্যা করতে আর কোনো কিছুর প্রয়োজন নেই। তবে ২৪-এর লেখার সঙ্গে কিছু ইট-পাথরের টুকরো রয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে ২৪-এর দিকে অতিরিক্ত ওজন দেওয়া হচ্ছে এবং তা নিজ স্বার্থলাভের উদ্দেশ্যে।
নিজের অবস্থান পরিষ্কার করে দীপ্ত দিপন দেবনাথ বলেন, তিনি ২৪-এর বিরুদ্ধে নন। তবে যারা ২৪-কে ৭১-এর চেয়ে বড় করে দেখতে চায় এবং ২৪-কে ৭১-এর চেয়েও বেশি গুরুত্বপূর্ণ মনে করে, তাদের বিরুদ্ধেই তাঁর এই চিত্রকর্ম।
এ বিষয়ে জানতে চাইলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, চিত্রকর্মটি নিয়ে একটি লিখিত ব্যাখ্যা তিনি পেয়েছেন। শিল্পী তাঁর শিল্পকর্মের ব্যাখ্যা দিয়েছেন।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত