ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
ডুয়া ডেস্ক: বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটে (বিজেআরআই) ১০ থেকে ২০ গ্রেডের ৪১টি পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন করে আবেদন শুরু হয়েছে আজ মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) থেকে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত।
নিয়োগের পদগুলো হলো: উপসহকারী প্রকৌশলী (মেশিন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সেকশন) ১টি, সহকারী লাইব্রেরিয়ান ১টি, বৈজ্ঞানিক সহকারী ৫টি, জুনিয়র মাঠ সহকারী ১২টি, উচ্চমান সহকারী ৩টি, উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার ১টি, স্টোর কিপার ১টি, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৩টি, অডিটর ১টি, জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ১টি এবং অফিস সহায়ক ১২টি।
উপসহকারী প্রকৌশলী পদের বেতন স্কেল ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)। সহকারী লাইব্রেরিয়ান পদে ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) এবং বৈজ্ঞানিক সহকারী পদে ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)।
জুনিয়র মাঠ সহকারী, উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, স্টোর কিপার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অডিটর পদে বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা। এসব পদের মধ্যে জুনিয়র মাঠ সহকারী পদটি গ্রেড-১৪, উচ্চমান সহকারী, উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, স্টোর কিপার, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অডিটর গ্রেড-১৪।
জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে বেতন স্কেল ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৬)। অফিস সহায়ক পদে বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)।
বয়সসীমা
প্রার্থীর বয়স ২০ আগস্ট ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদন ফি
১ নম্বর পদের জন্য আবেদন ফি ২২৩ টাকা, ২ নম্বর পদের জন্য ১৬৮ টাকা, ৩ থেকে ১০ নম্বর পদের জন্য ১১২ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ৫৬ টাকা।
আবেদনের সময়সীমা
আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু হবে ২১ জুলাই ২০২৬ সকাল ১০টায়। আবেদন ফরম জমাদানের শেষ সময় ২০ আগস্ট ২০২৬ বিকেল ৪টা।
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরানির্ধারিত ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
বিশেষ নির্দেশনা
গত ২ জুন ২০২৪, ৪ আগস্ট ২০২৫ এবং ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা আবেদন করেছেন, তাঁদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
নিয়োগসংক্রান্তবিস্তারিত তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি