ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরুর তারিখ ও আবেদন ফি এখনো ঘোষণা করা হয়নি। শিক্ষা বোর্ড থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এলে আবেদন করার সময়সীমা ও ফি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
তবে আবেদন শুরু হলে টেলিটক মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হলে সেই অনুযায়ী ফি পরিশোধ করতে হবে।
আবেদনের ক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC <স্পেস> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
একাধিক বিষয়ের উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করতে চাইলে বিষয় কোডগুলো কমা (,) দিয়ে আলাদা করে লিখতে হবে। যেমন- RSC DHA 123456 ১০১,১০২ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
পুনঃনিরীক্ষণের আবেদন পদ্ধতি ও প্রয়োজনীয় নির্দেশনা টেলিটকের ওয়েবসাইট এবং শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিস্তারিতভাবে প্রকাশ করা হবে।
পুনঃনিরীক্ষণে যা যাচাই করা হবে
পুনঃনিরীক্ষণ মানে উত্তরপত্র নতুন করে মূল্যায়ন করা নয়। বোর্ড সূত্র অনুযায়ী, উত্তরপত্রে নম্বর যোগে কোনো ভুল হয়েছে কি না, কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন করা বাদ পড়েছে কি না মূলত এসব বিষয় যাচাই করা হয়।
তাই পুনঃনিরীক্ষণের আবেদন করার আগে শিক্ষার্থীদের শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে প্রকাশিত আবেদন শুরুর তারিখ, শেষ তারিখ, বিষয়প্রতি ফি ও অন্যান্য নির্দেশনা দেখে আবেদন করতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের