ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
পাঁচ দপ্তরে নতুন সচিব নিয়োগ দিল সরকার
নিজস্ব প্রতিবেদক: সরকার পাঁচটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার (৬ আগস্ট) পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। এর আগে তিনি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন জিয়াউল হক। তিনি এর আগে একই বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে জেসমিন নাহারকে। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
গৃহায়ন ও গণপূর্ত বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ওবায়দুর রহমান। তিনি এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) ছিলেন।
এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো. সাখাওয়াৎ হোসেনকে। এর আগে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি