ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
ধারাবাহিক পতন শেষে শেয়ারবাজারে আলোর রেখা
নিজস্ব প্রতিবেদক : ধারাবাহিক পতন কাটিয়ে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশের শেয়ারবাজার। ডিভিডেন্ড মৌসুমে বাজারের এই উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা বাড়তে শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পতনে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আস্থা সঙ্কট তৈরি হয়েছিল। তবে আজ সোমবার উত্থানের ধারা আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা ও বিনিয়োগকারীরা।
ধারাবাহিক দরপতনে গত ৪ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে প্রায় ১৮৩ পয়েন্ট। যার মধ্যে আজ একদিনে ফিরেছে প্রায় ৬৭ পয়েন্ট। আর গত ৪ কর্মদিবসে বাজার মূলধন কমেছে ২৪ হাজার ৭৫৫ কোটি ৯৩ লাখ টাকা। সেখানে আজ একদিনে ফিরেছে ১৬ হাজার ৩৫৫ কোটি ৬ লাখ টাকা। তবে সূচক ও বাজার মূলধন বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
আজ ২০ অক্টোবর সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৭.২৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১১১.৫৯ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ১৮.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১.১৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৭.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৬৫.৮৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩০০টির দর বেড়েছে, ৫৩টির দর কমেছে এবং ৪৫টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ ৩৯৪ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত সাড়ে ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। আগের দিন লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৫০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ৪৭ কোটি ৭৬ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৯৪টির এবং পরিবর্তন হয়নি ৩১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৯২.৭৪ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৯৪.৯৯ পয়েন্ট কমেছিল।
এসএখান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম