ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩
“ইসলামি আন্দোলন ক্ষমতায় এলে সরকারি তহবিল লুটপাট হবে না”
নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম রোববার (১৯ অক্টোবর) লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য প্রদানকালে বলেছেন, ক্ষমতায় এলে দেশের একটাও টাকা বিদেশে পাচার বা সরকারি কোনো তহবিল লুটপাট হবে না। রামগঞ্জ উপজেলার জিয়া অডিটোরিয়ামে ইসলামী আন্দোলনের ব্যানারে এই কর্মশালার আয়োজন করা হয়।
মুফতি ফয়জুল করীম আরও বলেন, জনগণ যাদের মাধ্যমে জানমালের নিরাপত্তা পাবে, তাদেরকেই ভোট দেবে। হিন্দু সম্প্রদায়ের মানুষও যেখানে নিরাপত্তা পাবে, সেখানে ভোট দেবে। ইসলামী আন্দোলন ক্ষমতায় এলে প্রত্যেক নাগরিকের জানমাল রক্ষা করা হবে।
তিনি দেশের বর্তমান সংসদ ও এমপিদের ভূমিকার সমালোচনা করে বলেন, রাস্তা-মহাসড়ক সংস্কার একজন এমপির দায়িত্ব নয়। তারা রাস্তাঘাট দেখিয়ে মানুষের বিশ্বাস এবং ঈমানকে ধ্বংস করছে। একজন এমপির কাজ হলো দেশের জন্য নীতিমালা প্রণয়ন করা এবং আইনশৃঙ্খলার ভিত্তি নির্ধারণ করা।
রামগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব ইমতিয়াজ আলম, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক, জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি দেলাওয়ার হোসাঈন, লক্ষ্মীপুর-১ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন পাটওয়ারী, জেলা কমিটির সহ-সভাপতি মহি উদ্দিন এবং নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মুফতি শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)