ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
জুবিন গর্গকে নিয়ে দেবের মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়
বিনোদন ডেস্ক: গত ১৯ সেপ্টেম্বর জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গ সিঙ্গাপুরে না ফেরার দেশে চলে যান। তার আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত হয় পুরো ভারতবর্ষ। অসমীয়া, হিন্দি ও বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শত শত গান গেয়েছেন জুবিন। বাংলা ছবিতে মূলত টলিউড সুপারস্টার জিৎ এবং দেবকে তার গানে ঠোঁট মেলাতে দেখা যেত।
জুবিনের মৃত্যুর সময় 'রঘু ডাকাত' ছবির প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেতা দেব। প্রচারের ফাঁকেই ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি প্রয়াত শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং জুবিনের কণ্ঠ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল, সে কথা স্মরণ করেন।
দেব বলেন, "জুবিনদা যেভাবে হঠাৎ করে চলে গেলেন তা সত্যি ভীষণ দুঃখজনক। এত বড় একজন আইকন এত কম বয়সে চলে গেলেন, তা সত্যিই মানা যায় না। জুবিনদা আমার কণ্ঠ ছিলেন। দেখবেন এক এক সময় হয় এক একজন গায়কের কণ্ঠ এক একজন নায়কের পরিচয় হয়ে ওঠে, আমার জন্য সেটাই হয়ে উঠেছিল।" তিনি আরও যোগ করেন, "'চোখের জলে ভাসিয়ে দিলাম' গানটি এখনও একই ভাবে জনপ্রিয়। এমন অনেক গান রয়েছে যা কখনও পুরনো হবে না। ভগবান তার পরিবারকে এই কঠিন সময়ে শক্ত হতে সাহায্য করুন, এটাই কামনা করি।"
তবে জুবিনের মৃত্যুতে দেবের এই সংক্ষিপ্ত শোক প্রকাশ মোটেই সন্তুষ্ট করতে পারেনি নেট দুনিয়ার বাসিন্দাদের। তার বক্তব্য শুনে অনেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। একজন নেটিজেন লিখেছেন, "উনি যেভাবে কথা বললেন, সেটা শুনে যেন মনে হচ্ছে জুবিন তার কাছে খুব ছোট্ট জিনিস, এটা মেনে নিতে হবে।" অন্য একজন মন্তব্য করেছেন, "তোমরা যার গান নিয়ে হিট হলে, তার জন্য শুধু এতোটুকু কথা বললে এটা ঠিক নয় ভাই। আরও অনেক কিছু আশা করেছিলাম বলবে। জুবিন একটা মাইলস্টোন মানুষ।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ