ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ইতিহাসের ছায়ায় তরুণ লেখকদের ইফতার
নিজস্ব প্রতিবেদক: মাহে রমজানে কেবল ইফতার নয়, ইতিহাস, চিন্তা ও দায়িত্ববোধকে সঙ্গে নিয়ে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী হলো মুসা খাঁ মসজিদ মাঠ প্রাঙ্গণ।
শুক্রবার (৬ মার্চ)বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিল যেন হয়ে উঠেছিল নবীন ও প্রবীণদের এক প্রাণবন্ত মিলনমেলা। লেখালেখির মানুষদের এই সমাবেশে উপস্থিত ছিলেন বিটিসিএলএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত উপদেষ্টা মোঃ খালেদ সাইফুল্লাহ ও কাব্য সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আমার দেশ পাঠক মেলার বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ এবং স্টুডেন্ট ফর সভরেন্টির আহ্বায়ক মোঃ জিয়াউল হক। তাঁদের উপস্থিতি পুরো আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।
রমজানের পবিত্র আবহে আয়োজিত এই ইফতার শুধু একটি আনুষ্ঠানিকতা ছিল না, বরং ছিল পারস্পরিক সৌহার্দ্য, চিন্তার বিনিময় এবং সম্পর্কের বন্ধন দৃঢ় করার এক আন্তরিক প্রয়াস। ফোরামের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এই আয়োজনের প্রতিটি মুহূর্তে ফুটে উঠেছিল একতার অনুভূতি এবং সাহিত্যচর্চার প্রতি এক গভীর দায়বদ্ধতা।
ইফতার শেষে উপস্থিত সদস্যরা ভাষাবিদ, ভাষাবিজ্ঞানী, দার্শনিক ও বিশিষ্ট শিক্ষাবিদ ড. মুহম্মদ শহীদুল্লাহ্-এর কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন। এরপর ঐতিহাসিক বীর মুসা খাঁ’র সমাধির পাশে দাঁড়িয়ে তাঁর জীবন, সংগ্রাম ও বীরত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার উপদেষ্টা মোঃ খালেদ সাইফুল্লাহ। আলোচনায় উঠে আসে বাংলার স্বাধীনতা সংগ্রামে মুসা খাঁ’র সাহসী ভূমিকা এবং তাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজনীয়তা।
তবে ঐতিহাসিক এই বীরের সমাধি ও তাঁর নামে নির্মিত মসজিদের বেহাল অবস্থা দেখে উপস্থিত সদস্যরা গভীর দুঃখ প্রকাশ করেন। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ স্মারকগুলোর যথাযথ সংরক্ষণ নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তারা এবং মুসা খাঁ’র আত্মার মাগফিরাত কামনা করেন।বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা থেকে উপস্থিত ছিলেন সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক সামিন ইয়াসার, যুগ্ম সাধারণ সম্পাদক ফিয়াদ নওশাদ ইয়ামিন, সাংগঠনিক সম্পাদক কুশ কুমার, উপ দপ্তর সম্পাদক নুর নাহার, অর্থ সম্পাদক ইমরান, সদস্য সেতু এবং অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজনের শেষ পর্বে এক ভিন্নমাত্রা যোগ করেন ফোরামের সদস্য সাহানুর পারভিন। তিনি উপস্থিত সদস্যদের মাঝে নিজের হাতে লেখা কাব্যগ্রন্থ উপহার দেন, যা পুরো আয়োজনকে আরও মানবিক ও স্মরণীয় করে তোলে।
ইতিহাস, সাহিত্য ও বন্ধনের এই মিলনমেলা শেষে অংশগ্রহণকারীদের অনুভূতি ছিল একটাই বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শুধু একটি সংগঠন নয়, বরং এটি এক চিন্তার পরিবার। আর এই আয়োজন সেই পরিবারের বন্ধনকে আরও গভীর, আরও দৃঢ় করে তুলেছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর