ঢাকা, সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩
জনসমাগমে বোরকা নিষিদ্ধ করল পর্তুগাল
আন্তর্জাতিক ডেস্ক: পর্তুগালের পার্লামেন্টে নতুন একটি আইন পাস হয়েছে। এই আইনের মাধ্যমে এখন থেকে দেশের জনসমাগমপূর্ণ স্থানে কোনো নারী বা পুরুষ মুখ ঢেকে রাখার পোশাক যেমন বোরকা পরতে পারবে না। আইন ভঙ্গ করলে সর্বনিম্ন ২০০ ইউরো থেকে সর্বোচ্চ ৪ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করা হবে।
আইনটি প্রস্তাব করেছে দেশটির ডানপন্থি চেগা পার্টি। তারা বলেছে, অধিকাংশ নারী স্বেচ্ছায় বোরকা পরেন না, পরিবার বা ধর্মীয় চাপের কারণে বাধ্য হন। তাই দেশের সামাজিক রীতি ও মূল্যবোধ মেনে মুখমণ্ডল উন্মুক্ত রাখাটাই ঠিক। নতুন নাগরিকদেরও এই নিয়ম মেনে চলা জরুরি।
বিরোধীরা বলছেন, এই আইন ধর্মীয় স্বাধীনতার জন্য খারাপ এবং বিশেষ করে মুসলিম সংখ্যালঘুদের ওপর চাপ তৈরি করবে। তারা মনে করেন, পর্তুগালে ধর্মের স্বাধীনতা সবার জন্যই গুরুত্বপূর্ণ।
পর্তুগাল ইউরোপের প্রথম দেশ নয়, যারা জনসমাগমে বোরকা নিষিদ্ধ করেছে। এর আগে বেলজিয়াম, ফ্রান্স, নেদারল্যান্ডস, বুলগেরিয়া, অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ডও এই আইন করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- বাংলাদেশ পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন করবেন যেভাবে
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আনসার-ভিডিপিতে ২২৮ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ঢাবির ৫৪তম সমাবর্তনে আবেদন করবেন যেভাবে, জানুন বিস্তারিত
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)