ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
রূপালি গিটারের যাদুকর আইয়ুব বাচ্চু আজ স্মরণে
বিনোদন ডেস্ক: ‘রুপালি গিটার ফেলে, একদিন চলে যাবো দূরে; বহুদূরে’— সেই সুর ও কণ্ঠ আজও যেন কানে বাজে। বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রয়াণের সাত বছর পূর্ণ হলো আজ (১৮ অক্টোবর)। ২০১৮ সালের আজকের দিনে সত্যিই রূপ নেয় সেই গানের কথা; রুপালি গিটার বাজানো এই শিল্পী পাড়ি জমান অনন্ত দূরত্বে।
সেদিন ভোরবেলা, দেশের আবহাওয়ায় নেমে এসেছিল একরাশ নিস্তব্ধতা। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে যায় সমগ্র সংগীতপ্রেমী সমাজ। ‘আইয়ুব বাচ্চু আর নেই’—এই কথাটি বিশ্বাস করা যেন কঠিন হয়ে দাঁড়ায়। অফিস, ক্যাম্পাস, চায়ের দোকান—সকল জায়গায় ঘুরে বেড়াচ্ছিল একই শোক সংবাদ।
দেশজুড়ে ছড়িয়ে পড়ে গভীর শোকের ছায়া; সামাজিক মাধ্যমে প্রকাশ পায় কোটি ভক্তের ভালোবাসা ও অশ্রু। হাসপাতাল থেকে চট্টগ্রাম পর্যন্ত মানুষ ছুটে যায় শেষবারের মতো প্রিয় শিল্পীকে দেখতে। এমন দৃশ্য, এমন আবেগ—বাংলাদেশের ব্যান্ড ইতিহাসে বিরল।
মাত্র ৫৬ বছর বয়সে থেমে যায় তার জীবন, কিন্তু থেমে যায়নি তার সৃষ্টিশীলতা। তিনি রেখে গেছেন ‘সেই তুমি’, ‘এক আকাশে তারা’, ‘ফেরারি মন’, ‘আমি বারো মাস’, ‘রুপালি গিটার’সহ অসংখ্য কালজয়ী গান। প্রতিটি গানে যেন নতুন করে বেঁচে ওঠেন তিনি।
আজকের দিনে আবারও স্মরণে ফিরে আসে বাংলাদেশের ব্যান্ড সংগীতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। সামাজিক মাধ্যমে ভক্তরা তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন। আইয়ুব বাচ্চু নেই, কিন্তু তার মায়া ভরা কণ্ঠ ও গিটারের ঝংকার এখনও অনুরাগীদের মনে বেঁচে আছে। জানা গেছে, আজকের দিনটি পারিবারিকভাবে আইয়ুব বাচ্চুর পরিবার স্মরণ করবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ছেলে হ/ত্যার নেপথ্যে দুটি কারণ দেখছেন অপ্রতিমের মা
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- যেভাবে হত্যা করা হয় অপ্রতীমকে, আসামিদের জবানবন্দিতে উঠে এল বর্ণনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ সেপ্টেম্বর)
- কোন রুটে কত বাড়ল বাসের ভাড়া
- আজ রাজধানীতে যেসব দোকান-মার্কেট বন্ধ (২০ সেপ্টেম্বর)
- নবম-পে স্কেলে অনলাইনে হবে বেতন নির্ধারণ