ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
এনসিপির স্বাক্ষর না করা ভুল বোঝাবুঝি: মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে একটি 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে আখ্যায়িত করেছেন।
শুক্রবার (১৭ অক্টোবর) বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে, জাতির ও রাষ্ট্রের প্রয়োজনে রাজনৈতিক দলগুলো যে একত্রিত হয়ে কাজ করতে পারে, আজকের এই ঘটনা তারই আরেকটি প্রমাণ।
তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, যেসব দল এখনও সনদে স্বাক্ষর করেনি, তারাও আলোচনা করে এতে যোগ দিতে পারবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সনদে স্বাক্ষর না করাকে ফখরুল 'ভুল বোঝাবুঝি' বলে মনে করেন।
মির্জা ফখরুল বলেন, "আমাদের সাথে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা প্রায় সব ব্যাপারেই ইতিবাচক ছিল। যে ব্যাপারটাতে সমস্যা আছে সেটা আলোচনার মাধ্যমে... পরেও তারা এ ব্যাপারে আলোচনা করতে পারত... সেটা নিয়ে আমরা পরে আরও বসতে পারতাম, কথা বলতে পারতাম। এবং আমি মনে করি যে এটা বিচক্ষণতার অভাব হয়েছে তাদের, নাহলে তারা অবশ্যই এটা সই করত আজকে।"
তবে বিএনপি মহাসচিব এটিকে রাজনৈতিক বিভক্তি হিসেবে দেখছেন না। তিনি বিশ্বাস করেন যে এনসিপি তাদের ভুল বুঝতে পারবে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছাবে।
বিভিন্ন প্রসঙ্গে বিতর্কের সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন যে, বিতর্ক সবসময়ই থাকবে, কারণ বিতর্ক করা আমাদের স্বভাব। তবে এই সবকিছু সত্ত্বেও যা অর্জিত হয়েছে, তাকে তিনি 'গ্রেট এচিভমেন্ট' বা বড় অর্জন বলে উল্লেখ করেন। তিনি জানান যে, সনদ বাস্তবায়নের ক্ষেত্রে ভবিষ্যতে আরও আলোচনা অনুষ্ঠিত হবে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)