ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহার বন্ধের প্রস্তাব
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ার মন্ত্রিসভা স্কুল নিরাপত্তা ও শিশুদের ডিজিটাল ব্যবহার নিয়ন্ত্রণে রাখতে নতুন পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে। প্রস্তাবিত নীতিমালার অন্যতম হল ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা। এই সিদ্ধান্তটি দেশটিতে স্কুলে নিরাপত্তা ও শিক্ষার্থীর নৈতিক মান উন্নয়নের প্রেক্ষিতে গ্রহণ করা হচ্ছে।
শুক্রবার পুত্রজায়ার সেরুলিংয়ের সুরাউ জান্নাতুল ফিরদৌস মসজিদে জুম্মার নামাজের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেন, “সোশ্যাল মিডিয়া ও অনলাইন গেমগুলো কিভাবে শিশুদের আচরণকে প্রভাবিত করছে, তা আমরা লক্ষ্য করেছি। কখনও কখনও এটি অপরাধমূলক দিকেও নিয়ে যেতে পারে। তাই ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন ব্যবহার সীমিত করার প্রস্তাব করছি। প্রস্তাবটি বর্তমানে অধ্যয়নাধীন, তবে অনেক দেশ ইতিমধ্যেই অনুরূপ ব্যবস্থা গ্রহণ করেছে।”
প্রধানমন্ত্রী আরও বলেন, শিক্ষার্থীদের সামগ্রিক উন্নয়ন ও নৈতিক মূল্যবোধ বৃদ্ধির জন্য অভিভাবক এবং অভিভাবক-শিক্ষক সমিতির সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যেই এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছে এবং শিগগিরই প্রয়োজনীয় নির্দেশিকা জারি করা হবে।
এক বিবৃতিতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপত্তা বাড়াতে সরকারের প্রস্তাবিত পদক্ষেপগুলো অনুসরণ করে নির্দেশিকা তৈরি করা হবে। নির্দেশিকায় ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করার বিধান অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, যোগাযোগ মন্ত্রণালয় ও মালয়েশিয়ান যোগাযোগ ও মাল্টিমিডিয়া কমিশন সোশ্যাল মিডিয়া ব্যবহারের ন্যূনতম বয়স কার্যকর করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করবে।
প্রসঙ্গত, মালয়েশিয়ার স্কুলগুলোতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সহিংস ঘটনাগুলো এই পদক্ষেপ গ্রহণে মূল প্রেরণা হিসেবে কাজ করেছে। চলতি সপ্তাহে পেটালিং জায়ার বন্দর উটামায় ১৬ বছর বয়সী ইয়াপ শিং জুয়েন তার ১৪ বছর বয়সী সহপাঠীর ওপর ছুরিকাঘাত চালিয়ে হত্যা করার ঘটনা প্রশাসনের তৎপরতা বাড়িয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- ডিসেম্বরেই দীর্ঘ ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের