ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
জামায়াতের হাতে দেশ গেলে ধ্বংস হয়ে যাবে: দুলু
নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধা ও শহীদদের আত্মত্যাগেই দেশের নতুন সূচনা ঘটেছে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ছাত্র ও তরুণদের রক্ত না ঝরলে আওয়ামী ‘ফ্যাসিস্টরা’ এখনও জনগণের ওপর নির্যাতন চালিয়ে যেত।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে নাটোর সদর উপজেলার তেলকুপি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
দুলু বলেন, একসময় দেশে স্বাধীনভাবে চলাফেরা করাও কঠিন ছিল। আজ যে পরিবর্তন এসেছে, তা জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের ফল। তবে ভুল করলে আবারও ফ্যাসিস্ট শক্তি ফিরে আসবে—এ বিষয়ে সজাগ থাকতে হবে।
জামায়াতে ইসলামীকে ‘বিষের মতো দল’ আখ্যা দিয়ে দুলু বলেন, যেমন বিষ একবার গ্রহণ করলে মৃত্যু নিশ্চিত, তেমনি জামায়াতের হাতে ক্ষমতা গেলে দেশ ও জনগণের ভবিষ্যৎ ধ্বংস হবে।
তিনি আরও বলেন, যারা অতীতে আওয়ামী লীগকে ভোট দিয়েছেন, তারা অনুতপ্ত হয়ে এবার ধানের শীষে ভোট দিন। এটা হবে আপনার রাজনৈতিক শুদ্ধতা অর্জনের সুযোগ।
সংখ্যালঘুদের নিরাপত্তা প্রসঙ্গে দুলু বলেন, বিএনপি সবসময় হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল। নাটোরে কোনো হিন্দু ভাইয়ের ওপর আঘাত হলে আমরা তা সহ্য করব না। তাদের নিরাপত্তা নিশ্চিতে আমাদের অবস্থান স্পষ্ট।
উঠান বৈঠক শেষে তা জনসভায় পরিণত হয়। এসময় জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, অপর যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাবসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপে আবেদন শুরু, জেনে নিন পদ্ধতি