ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় প্রবাসীদের আনন্দময় ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্ট
ডুয়া প্রাবাস ডেস্ক :মালয়েশিয়ায় প্রবাসীদের আয়োজনে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন বাড়াতে ৮ দলীয় ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে ৬০ হাজার টাকা, আর রানার আপ দল পাবেন ৩৬ হাজার টাকা। টুর্নামেন্টটি আগামী সোমবার (২০ অক্টোবর) কুয়ালালামপুরের আম্পাংয়ে দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
গত বুধবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি কাজী এইচ এম এহসান উল্লাহ। তিনি বলেন, “কর্মব্যস্ত প্রবাস জীবনে একটু স্বস্তি ও প্রশান্তি দিতে আমাদের এই আয়োজন। একটি দিন আমরা আনন্দ ও উল্লাসে সুন্দর সময় কাটাতে চাই।” এছাড়া সফল টুর্নামেন্টের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত কমিউনিটি নেতা মো. জসীমউদ্দিন আয়োজকদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “এ ধরনের আয়োজন সত্যিই অসাধারণ। বিদেশের মাটিতে এ ধরনের উদ্যোগ আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে আরও মজবুত করে।”
অনুষ্ঠানে কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন মালয়েশিয়ার ফুটসাল টুর্নামেন্ট কমিটির সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়া বিভিন্ন দলের ম্যানেজার, ক্যাপ্টেন ও খেলোয়াড়রাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ