ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
পাকিস্তানি সেনা ক্যাম্পে আত্মঘাতী হামলা, নি’হত ১০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় আফগান সীমান্তের কাছে অবস্থিত মির আলী সেনা ক্যাম্পে শুক্রবার দুপুরে আত্মঘাতী হামলা ঘটেছে। এ ঘটনায় ৭ জন পাকিস্তানি সেনা ও ৩ জন জঙ্গিসহ মোট ১০ জন নিহত হয়েছেন, এবং কমপক্ষে ১৩ জন আহত হয়েছেন।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স জানায়, বিস্ফোরকবাহী গাড়ি ক্যাম্পে প্রবেশ করার সময় ২ জন সশস্ত্র জঙ্গি ক্যাম্পে ঢুকতে চেষ্টা করেন। পাকিস্তানি সেনাদের গুলিতে তারা নিহত হন। ঠিক সেই সময় গাড়িতে থাকা বোমা বিস্ফোরিত হয়, এ ঘটনার জেরে ৭ জন সেনা ও গাড়ির চালক নিহত হয়।
পিটিভি নিউজসহ অন্যান্য সংবাদমাধ্যম জানাচ্ছে, মির আলী সেনা ক্যাম্পে পাকিস্তানি সেনারা আত্মঘাতী হামলাকে প্রতিহত করেছে এবং বন্দুকযুদ্ধের সময় ৪ জন জঙ্গি নিহত হয়।
পাকিস্তানের নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি) গত কয়েক বছরে আরও সক্রিয় হয়েছে। আফগানিস্তানে তালেবান সরকারের প্রতিষ্ঠার পর গোষ্ঠীটি আরও বেপরোয়া হয়েছে। পাকিস্তান অভিযোগ করছে, আফগান তালেবানরা টিটিপিকে আশ্রয় ও সমর্থন দিচ্ছে, যদিও কাবুল এই অভিযোগ অস্বীকার করেছে।
এর আগে ৯ অক্টোবর আফগান রাজধানী কাবুলে বিমান হামলার মাধ্যমে পাকিস্তান টিটিপির শীর্ষ নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে। এর পর দুই দিনের মধ্যে খাইবার পাখতুনখোয়ার সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান ও আফগান সেনার মধ্যে তীব্র সংঘাত শুরু হয়। ১৫ অক্টোবর দুই দেশের মধ্যে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও, শুক্রবার তা শেষ হওয়ার পর মির আলী সেনা ক্যাম্পে হামলা ঘটেছে।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মূল্য প্রকাশ, কাটবেন যেভাবে
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ