ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ নয়: জিএম কাদের
নিজস্ব প্রতিবেদক: জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হলো নিরপেক্ষ সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন। তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ নয়, তাই সরকার পরিবর্তন এখন সময়ের দাবি। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তন করে তিন মাসের মধ্যেই নির্বাচনের আয়োজন করতে হবে। সরকার যত দ্রুত বিদায় নেবে, দেশের তত মঙ্গল।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জিএম কাদের।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে দেশে অনিশ্চয়তা ও অশান্তি বাড়ছে। ব্যঙ্গ করে তিনি মন্তব্য করেন, অশান্তির জন্য যদি কোনো আন্তর্জাতিক পুরস্কার থাকত, বাংলাদেশই তা জিতত।
জিএম কাদের অভিযোগ করেন, সরকারের পক্ষপাতমূলক আচরণে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো সমান সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ বা অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করতে চায় না। বরং আমাদের মতো দলের শান্তিপূর্ণ কর্মকাণ্ডেও তারা বাধা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, রেজাউল ইসলাম ভুইয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, ইঞ্জিনিয়ার মাইনুল রাব্বি চৌধুরী ও দপ্তর সম্পাদক মাহমুদ আলম প্রমুখ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল