ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ায় ২ বাংলাদেশির রহস্যজনক মৃ’ত্যু
প্রবাস নিউজ: মালয়েশিয়ার ঐতিহাসিক মেলাকা রাজ্যে একটি বাড়ি থেকে দুই বাংলাদেশি শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঘটনার কিছুক্ষণ আগে বাড়িটির ভেতর থেকে দুই যুবকের মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও চিৎকারের শব্দ শোনা যায়। কিছু সময় পর তাদের এক রুমমেট ঘরে ফিরে এসে দুইজনকেই মৃত অবস্থায় দেখতে পান। নিহতরা নির্মাণ খাতে কর্মরত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মৃত দুই বাংলাদেশি প্রায় ছয় মাস ধরে ওই বাড়িতে ভাড়া থাকতেন। প্রাথমিক ধারণা, পারিবারিক কলহ ও মানসিক চাপ থেকে সৃষ্ট ঝগড়ার জেরেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে। রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে পুলিশ ও ফরেনসিক টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দা জুহাইলি জানান, তিনি ঘটনাস্থলে প্রবেশ করে রান্নাঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। মেঝেতে একজন রক্তাক্ত অবস্থায় মুখ থুবড়ে পড়ে ছিলেন। অন্যজনের দেহ ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, তবে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ পরে দরজা ভেঙে ওই মরদেহ উদ্ধার করে।
জুহাইলি আরও জানান, দুই যুবক নিয়মিত কাজ করতেন এবং সাধারণত শান্ত-স্বভাবের ছিলেন। দেখা হলে প্রতিবেশীদের সালাম দিতেন, তবে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল না। নিহতদের একজনের ইন্দোনেশীয় স্ত্রী ছিলেন। প্রতিবেশীরা জানিয়েছেন, ওই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো এবং স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ চলছিল। জুহাইলির ধারণা, সেই মানসিক চাপ থেকেই এমন করুণ পরিণতি ঘটেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ