ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে আইনি নোটিশ
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক পদে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ৬ অক্টোবর প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিটি বাতিল করতে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কায়সারউজ্জামান।
একই নোটিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন, জনপ্রশাসন সচিব এবং শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি কলেজ শাখা-১ এর উপসচিবকেও পাঠানো হয়েছে।
অধ্যাপক মো. আবেদ নোমানীর (অবসরোত্তর ছুটিতে থাকা সাবেক পরিচালক, মাউশি পরিবীক্ষণ ও মূল্যায়ন শাখা) পক্ষে পাঠানো নোটিশে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর মাউশির মহাপরিচালক পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১৬তম ও তদূর্ধ্ব ব্যাচের কর্মকর্তাদের সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্তসহ অফলাইনে আবেদন করতে বলা হয়। আগ্রহী প্রার্থীদের সৎ, দায়িত্বশীল, প্রশাসনিকভাবে দক্ষ এবং শিক্ষাগত যোগ্যতায় কৃতিত্বপূর্ণ হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ ছিল।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?