ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
পাসপোর্ট সূচকে পিছিয়েছে যুক্তরাষ্ট্র
ডুয়া ডেস্ক: বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা। হেনলি পাসপোর্ট সূচকের ২০ বছরের ইতিহাসে এবার প্রথমবার শীর্ষ দশের বাইরে চলে গেছে দেশটি। সর্বশেষ তালিকায় মালয়েশিয়ার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান ১২তম।
হেনলি অ্যান্ড পার্টনার্সের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৪ সালে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র পরের বছর নেমে আসে দ্বিতীয় স্থানে। গত বছর দেশটির অবস্থান ছিল সপ্তম, এবার ১২তম স্থানে। বর্তমানে মার্কিন নাগরিকরা বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ১৮০টিতে ভিসা ছাড়াই যেতে পারেন। সূচকের জন্য মূলত বিবেচনা করা হয় কোন দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া কত দেশে যেতে পারেন। এতে ১৯৯টি দেশ ও ২২৭টি ভ্রমণ গন্তব্য অন্তর্ভুক্ত।
শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যের পাসপোর্টও পিছিয়েছে। ২০১৫ সালে শীর্ষে থাকা যুক্তরাজ্য বর্তমানে অষ্টম স্থানে। শীর্ষ তিন অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ও জাপান। বাংলাদেশ ১০০তম স্থানে রয়েছে, যেখানে ভিসামুক্ত সুবিধা পাওয়া যায় মাত্র ৩৮ দেশে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত