ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
৩০০ শিক্ষার্থীর জন্য পূর্ণ বৃত্তি দিচ্ছে দক্ষিণ কোরিয়া
ডুয়া ডেস্ক: দক্ষিণ কোরিয়ার ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (UST) আবারও আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির দরজা খুলে দিয়েছে। ২০২৬ সালের স্প্রিং সেমিস্টারের জন্য মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণ ও আংশিক স্কলারশিপের আবেদন চলছে, যা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার (১৬ অক্টোবর)। বিশ্বের মেধাবী শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি কোরিয়ায় উচ্চশিক্ষার অন্যতম সেরা সুযোগ হিসেবে বিবেচিত।
২০০৩ সালে প্রতিষ্ঠিত ইউএসটি বর্তমানে প্রায় ৩০টি গবেষণা প্রতিষ্ঠান পরিচালনা করছে, যেখানে চিকিৎসা, প্রকৌশল, বিজ্ঞানসহ নানা ক্ষেত্রে উন্নত গবেষণার সুযোগ রয়েছে। বিশ্বের শীর্ষ ১০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া এই প্রতিষ্ঠানটি প্রতিবছর প্রায় ৩০০টি বৃত্তি প্রদান করে, যা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা টিউশন ফি, স্বাস্থ্য বিমা এবং মাসিক ভাতা পাবেন। মাস্টার্স শিক্ষার্থীরা মাসিক ১৪ লাখ ৩০ হাজার কোরিয়ান উন এবং পিএইচডি শিক্ষার্থীরা ১৯ লাখ কোরিয়ান উন পর্যন্ত ভাতা পাবেন।
যোগ্যতা:
যেকোনো দেশের শিক্ষার্থী (কোরিয়ান নাগরিক বাদে) আবেদন করতে পারবেন।
মাস্টার্সে আবেদনকারীর স্নাতক ডিগ্রি এবং পিএইচডিতে আবেদনকারীর মাস্টার্স ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে।
প্রার্থীদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং নেতৃত্বগুণসম্পন্ন হতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং ট্রান্সক্রিপ্ট
মাস্টার্স থিসিস (পিএইচডি আবেদনকারীদের জন্য)
স্টাডি প্ল্যান ও সুপারিশপত্র
ইংরেজি দক্ষতার প্রমাণপত্র (আইএলটিএস, টোয়েফল ইত্যাদি)
আবেদনকারীদের ইউএসটির অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করে প্রয়োজনীয় তথ্য পূরণ করতে হবে। আবেদন ফি নির্ধারিত হয়েছে ৩০ মার্কিন ডলার বা ৩৫ হাজার কোরিয়ান উন।
বিস্তারিত জানতেক্লিক করুন এখানে
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার