ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
নিউজিল্যান্ডের অকল্যান্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপের সুযোগ, আবেদন যেভাবে
ডুয়া ডেস্ক: বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন এমন মেধাবী শিক্ষার্থীদের জন্য সুখবর দিয়েছে নিউজিল্যান্ডের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ অকল্যান্ড ইউনিভার্সিটি। ‘অকল্যান্ড ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের যোগ্য শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
বিশ্ববিদ্যালয় পরিচিতি:
নিউজিল্যান্ডের অকল্যান্ডে অবস্থিত এই পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়টি ১৮৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি নিউজিল্যান্ডের বৃহত্তম এবং সর্বোচ্চ র্যাঙ্কপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে অকল্যান্ড ইউনিভার্সিটির অবস্থান বিশ্বে ৬৫তম। বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ের ৬টি ভিন্ন শহরের ক্যাম্পাসে ৪০ হাজারেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন।
সুযোগ-সুবিধা:
নির্বাচিত ৫০ জন শিক্ষার্থীর প্রত্যেককে এককালীন ১০,০০০ নিউজিল্যান্ড ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ৭ লাখ ২৪ হাজার ৯৬৭ টাকা) প্রদান করা হবে। এই অর্থ মূলত বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি হিসেবে সমন্বয় করা হবে।
আবেদনের যোগ্যতা:
আবেদনকারীকে অবশ্যই একজন আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
স্নাতক (Undergraduate) পর্যায়ে আবেদনের জন্য মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পাস হতে হবে।
স্নাতকোত্তর (Postgraduate) পর্যায়ের জন্য সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে।
ইংরেজি ভাষায় পর্যাপ্ত দক্ষতা (IELTS/TOEFL) থাকতে হবে।
অ্যাকাডেমিক ফলাফল অত্যন্ত ভালো হতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র:
১. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)
২. সকল অ্যাকাডেমিক সনদ ও ট্রান্সক্রিপ্ট
৩. পাসপোর্টের কপি
৪. ইংরেজি ভাষাদক্ষতার সনদ (IELTS/PTE/TOEFL)
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের অকল্যান্ড ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন পদ্ধতি ও বিস্তারিত তথ্য জানতে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত পোর্টালে ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।
আবেদনের শেষ সময়: ১ এপ্রিল ২০২৬।
আবেদন করতে এখানে ক্লিক করুন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত