ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা, একিউআই স্কোর ১৭২
ডুয়া ডেস্ক: বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় আজ ঢাকার অবস্থান চতুর্থ। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৭২ স্কোরসহ রাজধানীর বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বুধবার সকাল সোয়া ৯টায় বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য থেকে এ অবস্থা জানা গেছে।
ঢাকার বায়ুদূষণের মূল কারণ হলো বাতাসে অতিক্ষুদ্র কণার (PM 2.5) মাত্রা। আজ সকালে এই পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) মানদণ্ডের চেয়ে ১৭ গুণ বেশি। মিরপুরের ইস্টার্ন হাউজিং এলাকায় আজ বাতাস সবচেয়ে দূষিত। তালিকায় এরপর রয়েছে কল্যাণপুর, বেচারাম দেউড়ি, মাদানি সরণির বেজ এজওয়াটার, গুলশানের গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল, তেজগাঁওয়ের শান্তা ফোরাম এবং গোড়ান এলাকা। এসব এলাকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।
বিশ্বের অন্যান্য শহরের মধ্যে পাকিস্তানের লাহোর এবং ভারতের দিল্লি আজ শীর্ষে, যাদের বাতাস খুবই অস্বাস্থ্যকর। তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, বাংলাদেশের ঢাকা ও কাতারের দোহা। আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, ১৫১ থেকে ২০০ স্কোর হলে বাতাস অস্বাস্থ্যকর ধরা হয়। ২০১ থেকে ৩০০ স্কোর হলে খুবই অস্বাস্থ্যকর, আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ হিসেবে বিবেচিত হয়।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)