ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ক্ষমতায় এলে ন্যায়বিচার ফিরিয়ে আনবে বিএনপি: এম এ মালেক
নিজস্ব প্রতিবেদক: গুম-খুনের শিকার পরিবারগুলোকে পুনর্বাসন ও পৃষ্ঠপোষকতার আশ্বাস দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। তিনি বলেছেন, যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে এসব পরিবারের দায়িত্ব দল হিসেবে আমরা নেব—এটাই আমাদের অঙ্গীকার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংলগ্ন হাইকোর্ট ভবনের প্রধান ফটকের সামনে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’-এর আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় সীমান্তে ক্রসফায়ারের নামে চলমান হত্যাকাণ্ড বন্ধ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এম এ মালেক বলেন, সীমান্তে এখনো মানুষকে হত্যা করা হচ্ছে, কিন্তু এসব খবর আর সংবাদমাধ্যমে আসে না।
তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিরা ফিরে না আসা পর্যন্ত আমি তাদের পরিবারের সন্তানদের পাশে থাকব। বিএনপি ক্ষমতায় গেলে সত্য ও ন্যায়ের ভিত্তিতে কাজ করবে, গুম-খুনের শিকার পরিবারগুলোকে পৃষ্ঠপোষকতার দায়িত্ব নেবে।
গত ১৫ বছর ধরে দেশে গুম-খুনের সংস্কৃতি চলছে উল্লেখ করে তিনি বলেন, এই সরকারের সময় রাষ্ট্রটা যেন এক বিশাল জেলে পরিণত হয়েছিল। ভারতীয় প্রভাবিত সরকার মানুষের ন্যায়বিচার কেড়ে নিয়েছে। বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ থেকে শুরু করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান—কেউ রেহাই পাননি।
তিনি আরও অভিযোগ করেন, দেশে এখনো ‘বিদেশি প্রভাবিত রাজনীতি’ চলছে এবং একটি গোষ্ঠী ভারতের সঙ্গে আঁতাত করে নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র করছে। “গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হলে দেশে আইনের শাসন আসবে না, বলেন তিনি।
মানববন্ধনে ‘মায়ের ডাক’-এর সংগঠক সানজিদা ইসলাম তুলি বলেন, গুমের ঘটনার বিচার প্রক্রিয়ার অগ্রগতি চাই। গুম হওয়া পরিবারের মুখে আবার হাসি দেখতে চাই।
এ সময় গুম-খুনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে নিখোঁজ স্বজনদের ফিরিয়ে দেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)