ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
শিক্ষকদের সম্মান দেওয়া মানে রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষা করা: ব্যারিস্টার ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে সরকারের প্রতি অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেন, রাষ্ট্র যদি শিক্ষকদের সম্মান ও ন্যায্য প্রাপ্য না দেয়, তাহলে সেই শিক্ষার ফল কখনোই ইতিবাচক হবে না।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচির প্রস্তুতি সমাবেশে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
ফুয়াদ বলেন, এই ঊর্ধ্বগতির বাজারে একজন শিক্ষক কত বেতন পান? অথচ আপনারা ওয়েস্টিনে গিয়ে একবেলা হাঁস খেতে যে খরচ করেন, সেটাই তাদের মাসিক বেতনের সমান।
তিনি আরও বলেন, যদি রাষ্ট্র শিক্ষকদের মর্যাদা ও প্রাপ্য বেতন-ভাতা না দেয়, তাহলে তারা যে শিক্ষার্থীদের গড়ে তুলবেন, তাদের মধ্য থেকে নতুন বিজ্ঞানী বা আদর্শ নাগরিক নয়—বরং দুর্নীতিগ্রস্ত মানুষই তৈরি হবে। তাই শিক্ষকদের সম্মান দেওয়া মানে রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষা করা।
আসাদুজ্জামান ফুয়াদ জোর দিয়ে বলেন, সরকার শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসুক। তাদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়ন করা হোক। এই দাবিগুলো মেনে নেওয়ার মধ্য দিয়েই গড়ে উঠবে নতুন বাংলাদেশ, যেখানে শিক্ষকরা মর্যাদা নিয়ে পাঠদানে ফিরতে পারবেন।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র