ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছে ৭ কলেজ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শিক্ষা ভবনের সামনে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ শুরু করেছেন। সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকেই শিক্ষার্থীরা কলেজগুলো থেকে মিছিল করে শিক্ষা ভবনের সামনে অবস্থান নেন। তাদের আন্দোলনের কারণে সচিবালয় অভিমুখী গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ হয়ে যায়, পুলিশ সেখানে ব্যারিকেড বসিয়ে শিক্ষার্থীদের অগ্রগতি সীমিত করে।
সকাল ১১টার দিকে শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিলের নেতৃত্ব দেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন। শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে, যেমন—‘অধ্যাদেশ নিয়ে টালবাহানা চলবে না’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য চলবে না’।
শিক্ষার্থীরা বলেন, সরকার সাত কলেজকে একত্রিত করে সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের ঘোষণা দিয়েছে। কিন্তু এখনো আইন বা অধ্যাদেশ জারি হয়নি। আজই আমরা অধ্যাদেশ চাই। বিলম্ব হলে কঠোর কর্মসূচি নেওয়া হবে।
উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে একত্রিত করে নতুন বিশ্ববিদ্যালয় গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। এই সাত কলেজ হলো—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল