ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বর থেকে শুরু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) আগামী ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
রোববার (১২ অক্টোবর) চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিটি সিদ্ধান্ত নেন, আগামী ১ ডিসেম্বর থেকে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ শুরু হবে এবং ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে।
‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের পরীক্ষা চবি, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রগুলিতে অনুষ্ঠিত হবে। তবে বি1, বি2 ও ডি1 উপ-ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চবি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে: ‘এ’ ইউনিট ২ জানুয়ারি, ‘বি’ ইউনিট ৩ জানুয়ারি, ‘সি’ ইউনিট ৯ জানুয়ারি, ‘ডি’ ইউনিট ১০ জানুয়ারি, বি1 উপ-ইউনিট ৫ জানুয়ারি, বি2 উপ-ইউনিট ৬ জানুয়ারি এবং ডি1 উপ-ইউনিট ১২ জানুয়ারি।
সভায় উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, চবি আইসিটি সেলের পরিচালক অধ্যাপক সাইদুর রহমান চৌধুরী এবং বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিনরা।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত