ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশিসহ নন-ইইউ নাগরিকদের জন্য ইউরোপে নতুন ভ্রমণ নিয়ম
ডুয়া ডেস্ক: বাংলাদেশিসহ নন-ইইউ নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণে নতুন নিয়ম চালু হয়েছে। রোববার (১২ অক্টোবর) থেকে ইউরোপীয় ইউনিয়নের ২৯টি দেশে এন্ট্রি ও এক্সিট রেকর্ডিং সিস্টেম কার্যকর হতে শুরু করেছে।
ঢাকার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অফিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নতুন সিস্টেমে ভ্রমণকারীদের ব্যক্তিগত তথ্য, ভ্রমণের তারিখ এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হবে। এতে থাকবে আঙুলের ছাপ এবং মুখের ছবি। নতুন নিয়মের আওতায় স্বল্পমেয়াদি ভ্রমণকারী বাংলাদেশিরাও পড়বেন।
নতুন এন্ট্রি এবং এক্সিট সিস্টেম (ইইএস) অনুযায়ী, নন-ইইউ নাগরিকদের প্রথমবার শেনজেন অঞ্চলে (২৯টি দেশ, আয়ারল্যান্ড ও সাইপ্রাস বাদ) প্রবেশ করার সময় এই তথ্য নিবন্ধন করতে হবে। এতে আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড এবং লিশটেনস্টাইনও অন্তর্ভুক্ত।
ইউরোপীয় ইউনিয়নের তরফে জানানো হয়েছে, ২০২৬ সালের এপ্রিলের মধ্যে এই সিস্টেম পুরো ইউরোপে প্রযোজ্য হবে। এর ফলে নন-ইইউ ভ্রমণকারীরা যেমন ইউরোপে প্রবেশ করতেন, তার ধরণ সম্পূর্ণ পরিবর্তিত হবে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ