ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
সেনাবাহিনীর পদক্ষেপে জামায়াতের প্রশংসা
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তাকে গুম ও খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকায় বিচারের আওতায় আনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ অক্টোবর) ভোরে তিনি ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে এ মন্তব্য প্রকাশ করেন। তিনি বলেন, দেশের প্রগতিশীল ও দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণ গর্বের চোখে দেখে, কিন্তু কিছু অসদাচারী সদস্য আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে ব্যর্থ হয়েছেন।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, ফ্যাসিস্ট সরকারের প্ররোচনায় প্রতিপক্ষ নিধনের এজেন্ডা বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যক্তিরা অন্ধ সহযোগী ছিলেন। এর ফলে দেশে একটি ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল যা জাতির জন্য দুঃখজনক। তবে তিনি সতর্ক করে বলেন, শুধুমাত্র সুনির্দিষ্ট ব্যক্তির অপরাধের কারণে পুরো সেনাবাহিনীকে দায়ী করা যাবে না।
তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে বিচার প্রক্রিয়াকে সহায়তা করার ঘোষণা এবং অভিযুক্তদের হেফাজতে নেওয়ার পদক্ষেপের প্রশংসা করেন। তিনি পোস্টে লিখেছেন, আমরা সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানাই।
জামায়াত আমির স্বচ্ছ ও ন্যায়সঙ্গত বিচার প্রক্রিয়ার ওপর জোর দিয়ে বলেন, কারও ওপর কোনো অবিচার চাপিয়ে দেওয়া উচিত নয়। নির্দিষ্ট অপরাধীরা যথাযথ শাস্তির মুখোমুখি হবেন। এতে অতীতের দায় মুছে যাবে এবং ভবিষ্যতে কেউ পেশা বা পরিচয় ব্যবহার করে জনগণের ক্ষতি করতে পারবে না।
কেএমএ
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)