ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
যুক্তরাজ্যে অস্থায়ী ভিসায় ৮২ পেশায় কাজের সুযোগ
আন্তর্জাতিক ডেস্ক: কর্মী সংকট নিরসন ও অর্থনীতিতে গতি ফেরাতে নতুন অভিবাসন উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য সরকার। দেশটির অভিবাসন বিষয়ক উপদেষ্টা কমিটি (এমএসি) মধ্যম দক্ষতার মোট ৮২টি পেশাকে অস্থায়ী কর্মী ভিসার আওতায় আনার সুপারিশ করেছে। এই তালিকায় ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান থেকে শুরু করে ওয়েল্ডার, অনুবাদক ও ফটোগ্রাফার পর্যন্ত নানা পেশা অন্তর্ভুক্ত রয়েছে।
ইংলিশ চ্যানেল হয়ে নৌপথে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ নিয়ে দেশজুড়ে উদ্বেগ বাড়ার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার ভোটারদের আস্থা ফিরে পেতে অভিবাসন নীতিতে কড়াকড়ি আনছে। তবে বিশেষজ্ঞদের মতে, একইসঙ্গে শ্রমিক সংকট মোকাবিলায় সরকার বাধ্য হয়েছে বিদেশি কর্মীদের জন্য সুযোগ রাখার।
এমএসি’র প্রতিবেদনে বলা হয়েছে, অস্থায়ী শ্রমিক ভিসার মাধ্যমে বিদেশি কর্মীদের তিন থেকে পাঁচ বছরের মেয়াদে যুক্তরাজ্যে কাজের অনুমতি দেওয়া যেতে পারে। তবে এই ভিসাধারীরা স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন না, যদি না সরকার নীতি পরিবর্তন করে।
রিপোর্টে আরও বলা হয়, যেসব খাতে অভিবাসী কর্মী নেওয়ার সুপারিশ করা হয়েছে, সেসব খাতে স্থানীয় কর্মীদের দক্ষতা উন্নয়নের পরিকল্পনাও একসঙ্গে বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি আবেদনকারীদের ইংরেজি ভাষায় ন্যূনতম যোগ্যতা থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
অভিবাসন নীতি নিয়ে রাজনৈতিক চাপও বেড়েছে স্টারমার সরকারের ওপর। জরিপে দেখা গেছে, অনিয়মিত অভিবাসন ইস্যুতে ভোটাররা ক্রমেই পপুলিস্ট দল রিফর্ম ইউকের প্রতি ঝুঁকছেন। এর মধ্যেই এমএসি’র এই প্রস্তাব সরকারকে নতুন ভারসাম্য খুঁজে নিতে বাধ্য করছে।
আগামী ২০২৬ সালের জুলাইয়ে এই ৮২টি পেশার তালিকা পুনর্বিবেচনা করা হবে। এর আগে কানাডা ও অস্ট্রেলিয়া একই ধরনের কর্মী ঘাটতি পূরণের অভিবাসন প্রকল্প চালু করেছে, যা থেকে যুক্তরাজ্য অনুপ্রাণিত হয়েছে বলে জানিয়েছে কমিটি।
বিস্তারিত ও জব লিস্ট দেখতে ক্লিক করুনএখানে
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- না ফেরার দেশে চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)