ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
স্নাতক অধ্যয়নরত শিক্ষার্থীদের বিশ্বব্যাংকে ইন্টার্নশিপের সুযোগ
ইনজামামুল হক পার্থ
রিপোর্টার
ইনজামামুল হক পার্থ: বিশ্বব্যাংক আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য চার মাসের ট্রেজারি সামার ইন্টার্নশিপ-২০২৬ ঘোষণা করেছে। ফাইন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে অভিজ্ঞতা অর্জনের এই সুযোগ বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কলেজ ও স্নাতক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ইন্টার্নশিপটি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ২৬ মে ২০২৬ থেকে ৩ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আবেদন করার শেষ তারিখ ১২ অক্টোবর ২০২৫।
ইন্টার্নরা কাজের পাশাপাশি সিনিয়র ট্রেজারি অফিসার ও ম্যানেজারদের সঙ্গে টেকনিক্যাল ও ক্যারিয়ার সেশনে অংশগ্রহণের সুযোগ পাবেন। পুরো ইন্টার্নশিপের জন্য প্রতি ঘণ্টায় ভাতা নির্ধারিত হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ২৬ দশমিক ২০ ডলার এবং অন্যান্য দেশের শিক্ষার্থীদের জন্য ২১ দশমিক ৮০ ডলার। ইন্টার্নশিপের মোট কাজের সময় ৪০০ ঘণ্টা এবং সপ্তাহে অন্তত চার দিন অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক। প্রয়োজনে বিশ্বব্যাংক যুক্তরাষ্ট্রে কাজের জন্য ভিসা স্পনসর করবে।
আবেদনের যোগ্যতার মধ্যে রয়েছে: চার বছরের স্নাতক ডিগ্রির সমমানের প্রোগ্রামের দ্বিতীয় বর্ষ শেষে অধ্যয়নরত থাকা, ডিসেম্বর ২০২৬ থেকে সেপ্টেম্বর ২০২৭-এর মধ্যে স্নাতক সম্পন্ন করা, ভালো অ্যাকাডেমিক রেকর্ড থাকা এবং পুরো ইন্টার্নশিপের সময়ে ফুলটাইম কাজের জন্য প্রস্তুত থাকা। আবেদনের জন্য একটি কভার লেটার, রেজুমি এবং পারসোনাল স্টেটমেন্ট পিডিএফ ফরম্যাটে জমা দিতে হবে।
আবেদন অনলাইনে World Bank Treasury Internship Portal-এ করা যাবে। নির্বাচিত প্রার্থীদের অনলাইন টেস্ট ও সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হতে পারে। চূড়ান্ত ফলাফল ডিসেম্বর ২০২৫-এর মধ্যে জানানো হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- নতুন করে এমপিওভুক্ত হচ্ছেন ৬৪১ শিক্ষক-কর্মচারী
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ